গাংনীতে ছিনতাইকারীদের হামলায় সবজি ব্যবসায়ী আহত

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
গাংনীতে ছিনতাইকারীদের হামলায় সবজি ব্যবসায়ী আহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের হামলায় ইন্তাদুল হক (৩৭) নামের এক সবজি ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় তাঁর কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী-টেংরামারী সড়কে এ ঘটনা ঘটে। আহত ইন্তাদুল হক গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইছা হকের ছেলে।


আহত ইন্তাদুল হক জানান, বিশেষ প্রয়োজনে তিনি হিন্দা এলাকায় গিয়েছিলেন। রাতে হিন্দা থেকে টেংরামারী-মাইলমারী সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা দুই ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে সড়ক থেকে পাশের মাঠের মধ্যে নিয়ে যায়।


তিনি জানান, এসময় তিনি চিৎকার দিলে ছিনতাইকারীরা রামদা ও লাঠি দিয়ে তাঁকে আঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার আগে তাঁর কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইন্তাদুল হককে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)