জীবননগরে সার ডিলার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
জীবননগরে সার ডিলার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগরে বিসিআইসি সারের ডিলার নিয়োগ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এছাড়া জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের বক্তব্য না নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জানা গেছে, আবু সাঈদ বাবুল জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি জীবননগরসহ সারা দেশের জন্য সারের ডিলারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে তিনি ভোটার পরিবর্তন করে জীবননগর পৌরসভার ভোটার হন।


এদিকে জীবননগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ও চুয়াডাঙ্গা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভার পর কৃষি মন্ত্রাণালয় থেকে মালিথা ট্রেডার্সকে জীবননগর পৌরসভার ডিলার হিসেবে ঘোষণা করা হয়। তবে এরপর থেকে ফেসবুকে নানা অপতথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে আবু সাঈদ বাবুলের বিরুদ্ধে।


মালিথা ট্রেডার্স জীবননগর পৌরসভার সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়ায় আবু সাঈদ বাবুল এক ফেসবুক পোস্টে দাবি করেন, তার বাবা ছিলেন গ্রাম সরকার। আর তিনি ছিলেন নব্বই দশকের বাঁকা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে কোনো দলের যুগ্ম সম্পাদক সেটি পোস্টে তিনি উল্লেখ করেননি। একই পোস্টে তিনি দাবি করেন, জীবননগর পৌরসভায় সারের লাইসেন্সের জন্য তিনি আবেদন করেছিলেন। উপজেলা থেকে এক নম্বর তালিকায় তার ছিল। এ সংক্রান্ত তিনি কিছু পোস্টও শেয়ার করেন।


আবু সাঈদ বাবুলের কাছে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর ভোটার পরিবর্তন করেছেন কী জানতে চাইলে তিনি বলেন, করেছেন। আর তাকে জীবননগর উপজেলা থেকে ১ নম্বরে রাখা হয়েছে এ বিষয়টি কে নিশ্চিত করেছেন জানতে চাইলে তিনি বলেন, কমিটির সদস্য সাবেক কমিশনার হযরত আলী এবং সাবেক সভাপতি জামান মিয়া বলেছেন।


এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, ‘তালিকায় কে কত নম্বর ছিল, এ সংক্রান্ত বক্তব্য আমি কখনো কাউকে দিইনি। ফেসবুকে দেখলাম আমার বক্তব্য ছাপানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ আমার বক্তব্য নেয়নি। সেখানে মনগড়া বক্তব্য লেখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)