ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান টিপু তরফদার। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শনায় তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতা-কর্মীদের উদ্দেশে ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান টিপু তরফদার বলেন, বিএনপির সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপকর্ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে এক হয়ে মোকাবিলা করতে হবে। পাশাপাশি এলাকায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অনাকাক্সিক্ষত বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুব উদ্দিন খোকন, কালু মল্লিক, আব্দুস সাত্তার, দামুড়হুদা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আবু হানিফ, ইদ্রিস আলী মশা, ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
