দামুড়হুদার কুনিয়াচাঁদপুর মাদ্রাসার সপ্তম শ্রেণির বাংলা প্রশ্নফাঁসের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
দামুড়হুদার কুনিয়াচাঁদপুর মাদ্রাসার সপ্তম শ্রেণির বাংলা প্রশ্নফাঁসের অভিযোগ, তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর সিদ্দীকীয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্ন অনলাইনে ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন।


জানা গেছে, মাদ্রাসার নিজস্বভাবে প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের প্রশ্নপত্র একটি প্রকাশনী থেকে কিনেছিল। অভিযোগ রয়েছে, পরীক্ষার আগের দিন ‘টাচ ইন্টারনেট’ নামের একটি অনলাইন মাধ্যমে প্রশ্নপত্রটি ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা অনলাইন থেকে প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষায় অংশ নেয়।


গত মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীরা মাত্র এক ঘণ্টার মধ্যে সব প্রশ্নের উত্তর লিখে খাতা জমা দিয়ে চলে যায়। এতে অন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কীভাবে শিক্ষার্থীরা এত অল্প সময়ে সব প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা শেষ করল, তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে অনলাইনে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের তথ্য ও নথি সামনে এলে বিষয়টি জানাজানি হয়।


মাদ্রাসার সুপার আবুবক্কর সিদ্দিক বলেন, ‘আমরা সব প্রশ্ন নিজেরাই তৈরি করেছি। তবে সপ্তম শ্রেণির বাংলা প্রশ্নপত্র একটি প্রকাশনী থেকে কিনেছিলাম। মাদ্রাসার স্বার্থে প্রকাশনীর নাম বলতে পারছি না।’ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, কুনিয়াচাঁদপুর সিদ্দীকীয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির প্রশ্ন ফাঁসের বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)