নাগদাহে সেলাই মেশিন বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
নাগদাহে সেলাই মেশিন বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার নাগদাহে ‘কর্মমুখী প্রশিক্ষণ, স্বাবলম্বী জীবন’ এবং ‘সুবিধাবঞ্চিত মানুষের সেবায়’- এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে সেলাই মেশিন বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নাগদাহস্থ আত্মবিশ^াস স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। দি ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো), ঢাকার সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আত্মবিশ^াস’-এর সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে আয়োজন দুটি সম্পন্ন হয়।


কর্মসূচির আওতায় ইউবিকো’র সিএসআর প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এ অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউবিকো’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘একটি টেকসই ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে নারীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ইউবিকো কেবল আর্থিক সহায়তায় সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে নারীরা নিজেদের আয়ের পথ তৈরি করতে পারলেই এই উদ্যোগ সার্থক হবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউবিকো’র হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সেস মো. শাহান মিয়া, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স মো. শাহাদাত হোসেন, আত্মবিশ^াসের ডিরেক্টর রফিকুল হাসান জোয়াদ্দার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. শাহ আলম আলো। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মবিশ^াসের পাবলিক রিলেশনশিপ অফিসার মো. শাঈখ উদ দৌলা। 
আত্মবিশ^াসের ডিরেক্টর রফিকুল হাসান জোয়াদ্দার বলেন, ‘গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময়ের অন্যতম দাবি। ইউবিকো ও আত্মবিশ^াসের এই যৌথ প্রয়াস স্থানীয় মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সমন্বিত উদ্যোগ ও ধারাবাহিকতা বজায় থাকলে এমন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম এলাকার সার্বিক চিত্র বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আত্মবিশ^াস এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। শীতকালে শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণসহ নানামুখি উদ্যোগ নিয়ে থাকে।’ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)