আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তারের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-11-26 ইং
আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তারের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

বদলিজনিত কারণে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা অফিসার্স ক্লাব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের পৃথক আয়োজনে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও আন্তরিক ভালোবাসায় তাঁকে বিদায় জানানো হয়।

আলমডাঙ্গা অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের সভাপতি শাহীনুর আক্তার। পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজার উপস্থাপনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা তাঁর কর্মকালীন সময়ের প্রশাসনিক দক্ষতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পরে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও শাহীনুর আক্তার। উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাজেদুর রহমানের উপস্থাপনায় সার্ভেয়ার মো. মাজেদুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় তাঁকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকেও তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ আশুরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। বক্তব্য দেন কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রবীর কুমার পাল, ইংরেজি বিভাগের শফিউল আলম বকুল এবং যুক্তিবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক আব্দুর রহমান।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার আলমডাঙ্গায় কর্মকালীন সময়ে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। আলমডাঙ্গার মানুষের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও স্মৃতি তাঁর কাছে সবসময় মূল্যবান হয়ে থাকবে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলমডাঙ্গার উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)