চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে

ছাত্রদল নেতা আমানের নেতৃত্বে গণমিছিল

আপলোড তারিখঃ 2026-11-26 ইং
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে এই গণমিছিলটি শুরু হয়।


পরে মিছিলটি পৌরসভা মোড়, শহীদ হাসান চত্বর, কোর্ট মোড়, পুরোনো সাহিত্য পরিষদ, সরকারি কলেজ রোড ও করবী রোড প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফিরে আসবে না। আর যদি আসে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।


গণমিছিলে নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তার প্রতিফলন তারা ৫ই আগস্টেই ঘটিয়ে দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোনো ষড়যন্ত্র কিংবা অপশক্তি যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি।


তিনি আরও বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শোয়েব তিতাস, মেহেদী, জাহিদ হাসান শুভ, সাইমুম আহমেদ ইকবাল, নাঈম হাসান, মাসুদ রানা, লিমন হোসেন, সবুজ মিয়া, রাজন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)