ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আলমডাঙ্গা একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী শেখ সাবিহা আফরোজ (মুন)। গত সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুক্তি, মেধা, উপস্থিত বুদ্ধি ও সাবলীল বক্তব্যের মাধ্যমে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে সে। শেখ সাবিহা আফরোজ মুন আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার শেখ শফিউল্লাহ মহন ও সৈয়দা শাম্মি আকতারের ছোট মেয়ে। সে কুমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হকের নাতনি। মুনের এ সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও পড়াশোনা ও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেÑএমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাক্সক্ষীদের।
