আলমডাঙ্গার বটিয়াপাড়া-শিয়ালমারি বিদ্যালয়ের সভাপতি দোদুলকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-11-25 ইং
আলমডাঙ্গার বটিয়াপাড়া-শিয়ালমারি বিদ্যালয়ের সভাপতি দোদুলকে সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া-শিয়ালমারি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আশরাফুল আলম দোদুলকে সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা। গত রোববার দুপুর দেড়টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আশরাফুল আলম দোদুল চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মল্লিক। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান মল্লিক বলেন, নবনির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা, তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন। এ ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বটিয়াপাড়া ও শিয়ালমারিÑদুই গ্রামের মানুষকে একসঙ্গে বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি এলাকার শিক্ষার্থীরা যেন নিজ বিদ্যালয়ে পড়াশোনা করে, সে পরিবেশ তৈরিতেও সবাইকে উদ্যোগী হতে হবে।


নবনির্বাচিত সভাপতি আশরাফুল আলম দোদুল বলেন, ‘আমি এই গ্রামের সন্তান এবং এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিদ্যালয়ের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। দুই গ্রামের মানুষ ও শিক্ষকদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী চিকিৎসক আলাউদ্দিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক লিয়াকত আলী, আব্দুল জলিল মণ্ডল, আসাদুজ্জামান আসাদ ও সহকারী প্রধান শিক্ষক বিপ্লব হোসেন।


এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য রহমান, খাদিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম মণ্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হাজি ইয়াকত মাস্টার, মোহাম্মদ আসাদ, ইকরামুল, তানভীর নান্নু, সাজিদুল, আরিফ, রাকিবুল, রাশিদুল ও তারিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান ভাসানী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)