দামুড়হুদার চারুলিয়ায় টাকার প্রলোভনে কলাবাগানে নিয়ে

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ আটক

আপলোড তারিখঃ 2026-11-25 ইং
দামুড়হুদার চারুলিয়ায় টাকার প্রলোভনে কলাবাগানে নিয়ে ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে শিশু শ্রেণির এক শিশুকে কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত লিলু (৬৫) চারুলিয়া গ্রামের মৃত বাছের খানের ছেলে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেমায়েতপুর গ্রামের ওই শিশু (৮) তার নানাবাড়ি চারুলিয়ায় বেড়াতে এসেছিল। বিকেলে সে বন্ধুদের সঙ্গে একটি সেতুর নিচে খেলছিল। এসময় লিলু তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে শিশুটির প্যান্ট খুলে তার সঙ্গে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এসময় শিশুটির সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে অভিযুক্ত লিলু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে শিশুটি ও তার বন্ধুরা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্ত লিলুকে আটক করে চারুলিয়া পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে সোপর্দ করেন। ক্যাম্পের এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেন।


ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, লিলুর বিরুদ্ধে আগেও একই ধরনের অসদাচরণের অভিযোগ উঠেছিল। দুইবার তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এ বিষয়ে শিশুটির এক বন্ধু জানায়, তারা একসঙ্গে খেলছিল। এ সময় লিলু শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে কলাবাগানে ডেকে নিয়ে যান। পরে কলার পাতা পেড়ে শিশুটির প্যান্ট খুলে অসদাচরণ করার চেষ্টা করেন। বিষয়টি দেখে তারা চিৎকার করলে ওই ব্যক্তি পালিয়ে যান।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, এ ঘটনায় লিলু নামের একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)