জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2026-11-25 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, ইনোভেশন, আইসিটি এবং নারীদের প্রতি যৌন নিপীড়নবিষয়ক অভিযোগ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, মানব পাচার প্রতিরোধ এবং আত্মহত্যার প্রবণতা রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শামছুল আরফিন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুশফিকুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন এবং জীবননগর প্রেসক্লাবের সেক্রেটারি রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)