চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমার যোগদান

আপলোড তারিখঃ 2026-11-24 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমার যোগদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন কানিজ ফাতেমা। তাঁর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।


কানিজ ফাতেমা ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)