ড্রয়ের আগেই ফিফার ৭ লাখ টিকিট বিক্রি!

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
ড্রয়ের আগেই ফিফার ৭ লাখ টিকিট বিক্রি! ছবির ক্যাপশন:
খেলাধুলা ডেস্ক: রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে ৩২ দলের। আজ শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য ড্র। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ড্র এর আগেই প্রায় সাড়ে সাত লাখ টিকিট বিক্রি করে ফেলেছে। আয়োজক দেশ রাশিয়ার টিকিট আবেদনকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। এছাড়া ৪৭ শতাংশ টিকিট আবেদনকারী বিশ্বের বিভিন্ন দেশের। মোট ৭ লাখ ৪২ হাজার ৭৬০টি টিকিট বিক্রি হয়েছে। রাশিয়া বিশ্বকাপের জন্য সবচেয়ে দামি টিকিটের মূল্য ৮২৯ পাউন্ড। প্রথমপর্বে টিকিট বিক্রি নিয়ে ফিফার হেড অব টিকেটিং ফক এলার জানান, ‘প্রথম পর্বের টিকিট বিক্রি শেষে আমরা খুবই আনন্দিত। আবেদনকারীরা রাশিয়াতে বিশ্বকাপের ম্যাচ দেখতে খুবই আগ্রহ প্রকাশ করেছেন।’ দ্বিতীয় মেয়াদে ফিফা টিকিট বিক্রি শুরু করবে আগামী ৫ ডিসেম্বর থেকে। দ্বিতীয় পর্বে টিকিট বিক্রি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)