হাটবোয়ালিয়া মসজিদের খতিব লোকমান হোসেন হার্ট অ্যাটাকে আক্রান্ত

আপলোড তারিখঃ 2026-11-23 ইং
হাটবোয়ালিয়া মসজিদের খতিব লোকমান হোসেন হার্ট অ্যাটাকে আক্রান্ত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. লোকমান হোসেন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকার শংকরস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।


পরিবার সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন মাওলানা লোকমান হোসেন। শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।


এরপর তাঁকে ২৪ ঘণ্টা হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ বোধ করায় তাঁকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কয়েক দিন পর তাঁর এনজিওগ্রাম করা হবে। এনজিওগ্রামের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


হাটবোয়ালিয়া ইসলামী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক ও অসুস্থ মাওলানা লোকমান হোসেনের ছেলে কামরুল হাসান সোহেল বাবার দ্রুত সুস্থতা কামনায় হাটবোয়ালিয়াসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)