ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশন রক্ষা ও সার্বিক উন্নয়নের দাবিতে আন্দোলন-সংগ্রাম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার এ কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে গঠন করা হবে।
এ উপলক্ষে গতকাল এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে আনোয়ার হোসেন খান (খোকন) এবং সেক্রেটারি করা হয়েছে সাখাওয়াত হোসেনকে। তবে বাকি তিন সদস্যের নাম তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী সময়ে গঠন করা হবে বলে সভায় জানানো হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশীদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত আন্দুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন (শান্ত), জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমান বাবু, উপজেলা যুবদলের নেতা ফিরোজ আলম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক নারায়ণ ভৌমিক, এসএম জাভেদ লালমিয়া, মোল্লা হাফিজুর রহমান (ইয়াখান), বিপুল হোসেন, মানিক মিস্ত্রী, সুজাত ও নূর উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য শেখ ফরহাদ হোসেন সেলিম, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিজয় হালদার, আবু সামা বাবু, মোল্লা মনিরুজ্জামান সুজন, মাহমুদুর রহমান মিঠুন সরকার, সাঈদ হাসান বাপ্পী, ডা. মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শত শত মানুষ।
