এক যুগে পদার্পণ করল পাঠক নন্দিত ‘দৈনিক সময়ের সমীকরণ’

রাত ১২টা ১ মিনিটে কেক কেটে বর্ষপূর্তির শুভসূচনা

আপলোড তারিখঃ 2026-11-23 ইং
এক যুগে পদার্পণ করল পাঠক নন্দিত ‘দৈনিক সময়ের সমীকরণ’ ছবির ক্যাপশন:

সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আপসহীন অঙ্গীকার নিয়ে গৌরবময় এক যুগে পদার্পণ করল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঠকনন্দিত গণমাধ্যম ‘দৈনিক সময়ের সমীকরণ’। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক ও মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে রাত ১২টা ১ মিনিটে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের শুভ সূচনা করেছে সমীকরণ পরিবার। ঘড়ির কাঁটা রাত ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই দপ্তর প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে সহকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।


এক যুগে পদার্পণের এই বিশেষ ক্ষণে কেক কাটা অনুষ্ঠানে নেতৃত্ব দেন ‘দৈনিক সময়ের সমীকরণ’-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় তিনি উপস্থিত সহকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিগত দিনের চড়াই-উতরাই পেরিয়ে পত্রিকাটিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে সবার নিরলস শ্রমের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আগামী দিনেও পাঠকের আস্থা ও ভালোবাসা ধরে রেখে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


রাত ১২টার এই আনন্দঘন আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন পত্রিকাটির যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভী, সহ-সম্পাদক কামাল উদ্দীন জোয়ার্দ্দার ও সুমন পারভেজ খান। দীর্ঘ পথচলার নানা স্মৃতিচারণ ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন তাঁরা।


এছাড়াও বর্ষপূর্তির এই শুভ সূচনালগ্নে আরও উপস্থিত ছিলেন প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন, অনলাইন ডেস্ক ইনচার্জ সালেকিন মিয়া সাগর, নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামি ও রাদ্দুর রহমান পলক, সহকারী ভিডিও এডিটর আতিকুর রহমান, সার্কুলেশন ম্যানেজার মো. পারভেজ এবং অফিস সহকারী নাজমুল ইসলাম শান্তসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দ।


কেক কাটার পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানমালা সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে সবার সম্মিলিত শুভকামনা ও অঙ্গীকারের মধ্যদিয়ে প্রথম প্রহরের এই আয়োজন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)