ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সাজেদুর রহমান বিপ্লব এবং সাধারণ সম্পাদক হিসেবে জারজীস ইউসুফ রমিককে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্য পদে রয়েছেনÑসিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিজন আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক মাকছুদুল হক।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে মেহেরপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
