মেহেরপুরে টিআরসি নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাইয়ের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

আপলোড তারিখঃ 2026-11-22 ইং
মেহেরপুরে টিআরসি নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাইয়ের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন ছবির ক্যাপশন:

মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাইয়ের অংশ হিসেবে শারীরিক সক্ষমতা যাচাইঢের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়। এতে প্রার্থীদের ১৬০০ ও ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্টের পরীক্ষা নেওয়া হয়।


পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও সংরক্ষণ করা হয়। পাশাপাশি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে সফটওয়্যারে তাঁদের তথ্য সংরক্ষণ করা হয়। তৃতীয় দিনের সব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতার প্রবেশপত্রের এক কপি প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। তিনি প্রার্থীদের লিখিত পরীক্ষার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সতর্কতার সঙ্গে অনলাইনে পরীক্ষার ফি জমা দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার বিষয়ে সতর্ক করেন।


এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মনোনীত প্রতিনিধি পুলিশ সুপার মোহাম্মদ মোবারক হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার এবং যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)