ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ার ঝর্ণা আক্তারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও গালিগালাজ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তার টিকটকে একটি ভিডিও তৈরি করে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে এলাকাবাসী তাঁকে নিজ বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঝর্ণা আক্তার ঘরের জানালা ভেঙে পালিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয়রা চেষ্টা করেও তাঁকে আটক করতে পারেননি।
এ বিষয়ে ঝর্ণা আক্তারের স্বামী কাদির বলেন, আমার স্ত্রী এমন টিকটক ভিডিও তৈরি করেছে বলে জানতে পেরেছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের গালিগালাজ করা তার মোটেও উচিত হয়নি।
সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, ঝর্ণা আক্তার টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালিগালাজ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসী তাঁকে নিজ ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের জানালা ভেঙে পালিয়ে যান। এ কারণে তাঁকে আটক করা সম্ভব হয়নি।
