ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আসিফ কাজলের মা আনোয়ারা বেগমের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে (২২ নভেম্বর) তিনি কলেরা রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দিবসটি পালনে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মরহুমার নিজ বাড়িতে মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমা আনোয়ারা বেগম পাঁচ সন্তানের জননী ছিলেন। তাঁর সন্তানদের মধ্যে আসিফ কাজলসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ আয়োজনে অংশগ্রহণ করবেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন হাফেজ মাজেদুল ইসলাম। দোয়ার অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও এলাকাবাসীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
