মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল আটক

আপলোড তারিখঃ 2026-11-22 ইং
মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আটক দুজনের বিরুদ্ধে মানব পাচার ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মাঠে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চিহ্নিত মানব পাচারকারী ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. সাকিব হাসানকে (২৫) আটক করা হয়। তিনি পিপুলবাড়িয়া গ্রামের মো. উজ্জ্বল হোসেনের ছেলে।


একই দিন রাত ৯টার দিকে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া পাকা রাস্তার ওপর থেকে আরেকজনকে আটক করা হয়। তিনি হলেন মো. রিয়াজ হোসেন (২৪)। তিনি একই গ্রামের শফিকুর ইসলামের ছেলে। বিজিবির ভাষ্য, রিয়াজও কুসুমপুর এলাকার চিহ্নিত মানব পাচারকারী এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল।


বিজিবি আরও জানায়, আটক সাকিব হাসানের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি, পাসপোর্ট আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে রিয়াজ হোসেনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি এবং পাসপোর্ট আইনে পাঁচটি মামলা রয়েছে।


আটক দুজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


    এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৬৭ বোতল ভারতীয় সিরাপ ও ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত ৯টা ৫০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া গ্রামের ফকিরের আখখেতের পাশ থেকে ৬৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। হাবিলদার মো. জালাল উদ্দিনের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে উইন সেরেক্স ও ইস্কুফ সিরাপগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


এদিকে, গতকাল শনিবার ভোর ৩টার দিকে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/১৪৩-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট গ্রামের রহিমের লিচুবাগান থেকে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। হাবিলদার মো. তবিবুর রহমান বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায়ও কাউকে আটক করা যায়নি।


অন্যদিকে, গত ২০ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/১৬-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেজাউলের পানির বরজের দক্ষিণ পাশ থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালে তাঁদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের বাদলচন্দ্র দফাদারের ছেলে বাসুদেব সরকার (৪১) এবং বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের সুনীল পারের ছেলে কমলেশ পার (১৯)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)