জীবননগরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2026-11-21 ইং
জীবননগরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় নেতৃবৃন্দ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা তুলে ধরেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান, পৌর কৃষক দলের সদস্যসচিব নাজমুর খান সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব একলাছুর রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্য দলের আহ্বায়ক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)