কুড়ুলগাছিতে আল ইকরা কিন্ডারগার্টেনে অভিভাবক সম্মেলন

আপলোড তারিখঃ 2026-11-20 ইং
কুড়ুলগাছিতে আল ইকরা কিন্ডারগার্টেনে অভিভাবক সম্মেলন ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পূর্বপাড়ায় অবস্থিত আল ইকরা আদর্শ নুরানি মডেল কিন্ডারগার্টেনের অষ্টম বার্ষিক অভিভাবক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মো. ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফের সবক প্রদান করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. সেলিম রেজা।


অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরাফাত হোসেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানসম্মত শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান শিক্ষক আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, বিএনপি নেতা আবু হানিফ ও অভিভাবক মনিরুজ্জামান বাবু।


সহকারী শিক্ষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী, শিক্ষক আব্দুস সালাম, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, আলামিন হোসেন, ইব্রাহিম হোসেন, জাহিদ হাসান, আবির হাসান ও নাসিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)