চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ফ্যামিলি ডে ও উন্নয়নকাজে পৃথক উপকমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-11-20 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম সনি। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং অনুমোদন করা হয়। এছাড়া সাধারণ সভা-২০২৬ আয়োজনের তারিখ নির্ধারণ, কৃষি ব্যাংকে মেয়াদোত্তীর্ণ হিসাব, কল্যাণ তহবিল, অনিয়মিত সদস্য এবং দাতা সদস্যদের অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


প্রেসক্লাবের হলভাড়া, সদস্য চাঁদা ও কল্যাণ তহবিলের অর্থ আদায়ের জন্য রসিদ মুদ্রণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি জেলা পরিষদের বরাদ্দে উন্নয়নকাজ বাস্তবায়নে পিআইসিসহ একটি উপকমিটি, অনিয়মিত সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে একটি উপকমিটি এবং ফ্যামিলি ডে আয়োজনের জন্য পৃথক উপকমিটি গঠন করা হয়।


সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যরা মতামত তুলে ধরেন। আলোচনা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য রাজীব হাসান কচি ও বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক জামান আখতার, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন এবং ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান সেতু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)