ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামের আনিছুর নামের এক বখাটের বিরুদ্ধে প্রতিবেশীর ৫ বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে গ্রামের একটি কলাবাগানে নিয়ে ওই শিশুকন্যার ওপর পাশবিক নির্যাতন চালায় আনিছুর। এ ঘটনায় গতকাল রাতে ধর্ষণ চেষ্টাকারী আনিছুরের শাস্তির দাবীতে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছে ওই শিশুকন্যার মা।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গতকাল দুপুরে চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে বখাটে আনিছুর রহমান (১৭) প্রতিবেশী দিনমজুরের ৫ বছর বয়সী শিশুকন্যাকে ফুসলিয়ে বাড়ীর পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক শিশুকন্যার ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করে আনিছুর। এ ঘটনায় ওই শিশুর মা বখাটে আনিছুরের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি আরো জানান, এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
