বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই হামজুর রহমানের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-11-19 ইং
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই হামজুর রহমানের ইন্তেকাল ছবির ক্যাপশন:

মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহিদ হামিদুর রহমানের ছোট ভাই হামজুর রহমান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দুপুরে জোহরের নামাজের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দখালিশপুর গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


বীরশ্রেষ্ঠ শহিদ হামিদুর রহমানের পরিবারের এই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন ও মহেশপুর উপজেলা প্রশাসন। শোকবার্তায় মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত এই পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরশ্রেষ্ঠ শহিদ হামিদুর রহমান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর পরিবারের সদস্য হামজুর রহমানের মৃত্যুতে স্থানীয় এলাকাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জেলা প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)