দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকসেবী মিজানুর রহমান (৪০) ও বিফলকে (২০) সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান এই আদালত পরিচালনা করেন। মিজানুর রহমান একই উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিন চাঁদপুর গ্রামের মরহুম মহিউদ্দীনের ছেলে ও বিফল একই পৌরসভার রামনগর বাগদিপাড়ার মাধব মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকালে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মদ্যপ অবস্থায় তাদের আটক করে। আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোনিত কুমার গাইনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার রামনগর থেকে মদ্যপ অবস্থায় মিজানুর রহমান ও বিফলকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হাসান দামুড়হুদা বাসস্ট্যান্ডে জনসমুক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন আইনে উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসময় উপস্থিত থেকে আদালতের কাজে সহযোগীতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই বাকী, এসআই জাহাঙ্গীর ও এএসআই লাবলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)