দেহাটিতে আজ ৭৮তম বার্ষিক ইছালে ছওয়াব

আপলোড তারিখঃ 2026-11-18 ইং
দেহাটিতে আজ ৭৮তম বার্ষিক ইছালে ছওয়াব ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে আজ অনুষ্ঠিত হবে ফুরফুরা শরীফের স্মরণে ৭৮তম বার্ষিক ইছালে ছওয়াব। প্রতিবছরের মতো এবারও গ্রামের মৃত এজাদ আলী খন্দকার সাহেবের বাড়ির খোলা মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এ আয়োজন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।


এ আয়োজনকে ঘিরে দেহাটি গ্রামসহ কেডিকে ইউনিয়নের প্রতিটি বাড়িতে ঈদের মতো উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রামজুড়ে চলছে সাজসাজ রব। ইছালে ছওয়াবে পাড়া-প্রতিবেশী, মহল্লাবাসী, নিকটাত্মীয়, শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন, হাদিস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করবেন যশোরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও কণ্ঠশিল্পী হযরত মাওলানা এনামুল হাসান বিন নুর। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন চুয়াডাঙ্গার তরুণ ইসলামী বক্তা হযরত মাওলানা আবুজার গিফারী। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ করবেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন। দেহাটি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. আকরাম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আয়োজনটি সফল করতে মৃত এজাদ আলী খন্দকার ও মৃত খন্দকার রুহুল আমিনের ছেলে খন্দকার নুরুজ্জামান সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)