মেহেরপুরে সার বিতরণ নীতিমালা নিয়ে মতবিনিময়

আপলোড তারিখঃ 2026-11-18 ইং
মেহেরপুরে সার বিতরণ নীতিমালা নিয়ে মতবিনিময় ছবির ক্যাপশন:

মেহেরপুরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা অনুযায়ী সার ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর অ্যাসোসিয়েশন অব সার ডিলারদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর জেলা সার ও বীজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল হাসান খান কেনেডি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শাহনেওয়াজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।


অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব এ. বাকাবিল্লাহ। সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন, সার ব্যবস্থাপনায় সমন্বয় এবং কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)