চুয়াডাঙ্গায় হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

স্মৃতিচারণ করে দোয়া মাহফিল ও মোনাজাত

আপলোড তারিখঃ 2026-11-18 ইং
চুয়াডাঙ্গায় হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী ও হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তব্য দেন মরহুমের কনিষ্ঠ সন্তান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি তাঁর বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা মুস্তাফিজুর রহমান। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না। এছাড়া বক্তব্য দেন মরহুমের ছোট জামাতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শামীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান মালিক, রতন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাও এতে অংশ নেন।


মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আব্দুল কাদের খান দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মুফতি নাফিউজ্জামান। মরহুম হাজী শামসুজ্জোহা বিশ^াসের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)