কার্পাসডাঙ্গা বাজার থেকে পাখিভ্যান চুরি

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
কার্পাসডাঙ্গা বাজার থেকে পাখিভ্যান চুরি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পান বাজার থেকে মিলন হোসেন নামে এক ব্যক্তির পাখিভ্যান চুরি হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিলন হোসেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের শওকত আলীর ছেলে। জানা গেছে, সন্ধ্যায় তিনি পাখিভ্যানটি পান বাজারে রেখে একটি মুদি দোকানে তেল কিনতে যান। তেল কিনে ফিরে এসে দেখেন, তাঁর ভ্যানটি আর সেখানে নেই। ধারণা করা হচ্ছে, এ সময় চোরের দল ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধান পাননি তিনি।
কান্নাজড়িত কণ্ঠে মিলন হোসেন বলেন, ‘আমার শেষ সম্বল ছিল এই পাখিভ্যানটি। দুই সপ্তাহ আগে এনজিও থেকে ঋণ নিয়ে ৮০ হাজার টাকা দিয়ে ভ্যানটি কিনেছিলাম। সেটিও চুরি হয়ে গেল। এখন আমি ঋণের কিস্তি দেব কীভাবে?’ ভ্যানটি হারিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)