দামুড়হুদায় ইয়াবাসহ ১০ জন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
দামুড়হুদায় ইয়াবাসহ ১০ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদক বিরোধী ও নিয়মিত অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্যদের মধ্যে আটজন ওয়ারেন্টভুক্ত এবং একজন নিয়মিত মামলার আসামি। গতকাল রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানাধীন ভগীরথপুর গ্রামে ভগীরথপুর থেকে লক্ষ্মীপুরগামী নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর থানার দৌলতদিয়াড় গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।


এদিকে, দামুড়হুদা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইকরামুল, মো. নুরুল ইসলাম, আলামিন, রাশিদুল, মামুন, মাফুজ, ইব্রাহিম ও রিটু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলার আসামি মো. ঝণ্টুকে মিয়াকেও (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজনের বাড়ি জয়রামপুর ও বাঘাডাঙ্গা এলাকায়। অন্যরা বিভিন্ন এলাকার বাসিন্দা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)