ছবির ক্যাপশন:
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাজীবী সংগঠন সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্সের (ফারিয়া) দামুড়হুদা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ইউরোফার্মার মোজাম্মেল হককে সভাপতি এবং হেলথ কেয়ার ফার্মার মো. ইকরামুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দামুড়হুদা ফারিয়া সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হক। নতুন কমিটির অন্য পদধারীরা হলেন- সিনিয়র সহসভাপতি একমি ফার্মার শ্রী গৌতম চন্দ্র মণ্ডল, সহসভাপতি অপসোনিন ফার্মার ফিরোজ হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক বেনহাম ফার্মার মো. সাইদুর রহমান, সহসাধারণ সম্পাদক ইনসেপ্টা ফার্মার ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক এসিআই ফার্মার আহসান উল্লাহ, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মিল্লাত ফার্মার মো. পিণ্টু, সহসাংগঠনিক সম্পাদক রেনেটা ফার্মার মেহেদি হাসান মারজুল, পপুলার ফার্মার আবুবক্কর, স্কয়ার ফার্মার জুনায়েদুল ইসলাম জনি ও বেক্সিমকো ফার্মার শ্রী তাপস কুমার।
কোষাধ্যক্ষ সিনা ল্যাবরেটরিজের মো. ডালিম উদ্দীন, সহকোষাধ্যক্ষ জিসকা ফার্মার মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক হামদর্দ ফার্মার হোহেল রানা, সহপ্রচার সম্পাদক কেমিস্ট ল্যাবরেটরিজের খালেকুজ্জামান রানা, দপ্তর সম্পাদক গুডম্যান ফার্মার তৌফিকুর রহমান খুশবু, সহদপ্তর সম্পাদক ওএসএল ফার্মার রাফসান জনি, সমাজকল্যাণ সম্পাদক গ্লোব ফার্মার আশরাফুল আলম সুমন, সহসমাজকল্যাণ সম্পাদক এসিআই ফার্মার আবু তুষার, ধর্মবিষয়ক সম্পাদক নাভানা ফার্মার আল আমিন, সহধর্মবিষয়ক সম্পাদক ইবনে সিনা ফার্মার আব্দুল খালেক, ক্রীড়া সম্পাদক ইউনিমেড ইউনিহেলথ ফার্মার আসাদুজ্জামান এবং সহক্রীড়া সম্পাদক স্কয়ার ফার্মার বেলাল হোসেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- এসকেএফ ফার্মার মো. মোস্তাফিজুর রহমান, ড্রাগ ফার্মার মো. তানভীর হোসেন, বিকন ফার্মার মো. মেহেদী হাসান, হেলথ কেয়ার ফার্মার মো. সাইফুজ্জামান, এরিস্ট ফার্মার শ্রী রিপন কুমার, স্কয়ার ফার্মার মো. সাইদুজ্জামান, ওয়ান ফার্মার মো. বাবর আলী এবং স্কয়ার ফার্মার রাসেল।
