চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৫

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৫ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে কাভার্ড ভ্যানের সঙ্গে একাধিক ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের সংঘর্ষে কলম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে মাথাভাঙ্গা সেতু থেকে ঝিনাইদহগামী একটি কাভার্ড ভ্যান বড় বাজারে সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত কলম চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার তাসের আলীর ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাথাভাঙ্গা সেতু থেকে নেমে আসার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বড় বাজারে থাকা কয়েকটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ অন্যান্য যানবাহনে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীসহ বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনায় ভ্যানের চালক, যাত্রী ও একজন সাইকেলচালকও আহত হন বলে জানা গেছে।


আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৩০), চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার আবু জাফরের ছেলে সাইদুর রহমান (৩২) এবং একই জেলার আকন্দবাড়িয়া গ্রামের একমত আলীর ছেলে শুকুর আলী (৩৫) ও রহমান মণ্ডলের ছেলে খবির উদ্দিন (৬০)। এছাড়া একই গ্রামের সজলের ৮ বছর বয়সী ছেলে সোহাদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় ৫জন আহত ও একজন নিহত হয়েছেন। গুরুতর আহত কলমকে সদর হাসপাতাল থেকে রাজশাহীতে রেফার্ড করা হলে পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)