দু’যুবকের বিরুদ্ধে মামলা : বাগানপাড়ার সুইট আটক

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
দু’যুবকের বিরুদ্ধে মামলা : বাগানপাড়ার সুইট আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় শ্রমিককে বাটামপেটা করায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় আকাশ নামের এক শ্রমিককে বাটামপেটা করেছে দু’যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এঘটনা ঘটে। আহত আকাশ (২৩) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের দক্ষিনপাড়ার আসাদুলের ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় সদর থানায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলার আসামী পৌর এলাকার বাগানপাড়ার সুইটকে আটক করেছে পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় পৌরসভার পানির লাইনের কাজ করছিল আকাশসহ কয়েকজন শ্রমিক। দুপুরে বাগানপাড়ার সলেমানের ছেলে সুইট ও ইসলামপাড়ার শুকুরের ছেলে সবুজ শ্রমিকদের বলে তাদের বাড়ির সামনে মাটি সমান করে দেয়ার জন্য। এ সময় শ্রমিক আকাশ বলে যে আমরা এখন ভাত খাচ্ছি, খেয়ে আপনার বাড়ির সামনের মাটি সমান করে দিব। এ নিয়ে দু’কথা বলাই সুইট ও সবুজ শ্রমিক আকাশকে বাটাম দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সাথে কথা বললে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে পৌরসভার পানিসম্পদ বিভাগ যে ব্যবস্থা নিবে তা করা হবে। এ ঘটনায় জীবননগরের কাশিপুরের শ্রমিক সাইফুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত সুইট ও সবুজের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। গতরাত ১২টার দিকে নিজবাড়ি থেকে বাগানপাড়ার সলেমানের ছেলে সুইটকে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)