মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও হাসপাতাল প্রাঙ্গণে সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এসময় অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও প্রকৃতির জন্য অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি।


কর্মসূচিতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাসিম আখতারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)