চুয়াডাঙ্গায় বিনা মূল্যে ক্যানসার চিকিৎসাসেবা

আপলোড তারিখঃ 2026-11-14 ইং
চুয়াডাঙ্গায় বিনা মূল্যে ক্যানসার চিকিৎসাসেবা ছবির ক্যাপশন:

মরহুমা মোছা. রিজিয়া খাতুনের স্মরণে চুয়াডাঙ্গায় ক্যানসার আক্রান্ত ও ক্যানসারের উপসর্গ থাকা সন্দেহভাজন রোগীদের জন্য দুই দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার কেদারগঞ্জ বাজারে ইমপ্যাক্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন মরহুমা রিজিয়া খাতুনের ছেলে, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. রেজাউল হক।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা দেন ক্যানসার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. ইসলাম উদ্দিন চৌধুরী। তিনি বর্তমানে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও অনকোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনের এ ক্যাম্পে চুয়াডাঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্যানসার আক্রান্ত এবং ক্যানসারের উপসর্গ থাকা সন্দেহভাজন রোগীরা বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান। প্রান্তিক ও অসচ্ছল রোগীদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাঁদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল ও সুধীজন ইমপ্যাক্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে সাধারণ ক্যানসার রোগীরা উপকৃত হবেন। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)