আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কের বৈদ্যনাথপুর মাতাল মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আম্বিয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বৈদ্যনাথপুর গ্রামের মাতাল মোড় এলাকায় হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়ক পারাপার হচ্ছিলেন আম্বিয়া খাতুন। এ সময় হাটবোয়ালিয়া থেকে আলমডাঙ্গাগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত আম্বিয়া খাতুন বৈদ্যনাথপুর গ্রামের নূর ইসলামের (কালু) স্ত্রী। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ নিজ গ্রামে পৌঁছায়নি। তবে রাতেই দাফনের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)