ছবির ক্যাপশন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগর ও সদর উপজেলার সরোজগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সদর উপজেলার সরোজগঞ্জে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিকে, সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ড থেকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সরোজগঞ্জে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক। এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা হাসিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, লিটন মাস্টার, আক্তার হোসেন, কামাল হোসেন, হাবিবুর রহমান, নাসির মাস্টার ও আজিজুলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা যুবদলের সাবেক সদস্য মনিরুল ইসলাম অনিক। সভায় বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যদিকে, জীবননগরে মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু ও জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম রব্বানী।
