গাংনীতে ১২ কেজি গাঁজাসহ পাচারকারী ইসমাইল আটক

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
গাংনীতে ১২ কেজি গাঁজাসহ পাচারকারী ইসমাইল আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। গ্রেফতারকৃত ইসমাইল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজর আলীর ছেলে। গত বুধবার দিবাগত রাতে গাংনীর রংমহল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক পাচারকারী ইসমাইলকে গ্রেফতার করা হয়। রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস-এর নেতৃত্বে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে বিজিবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বস্তাভর্তি ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)