চুয়াডাঙ্গায় কুষ্ঠ ও প্রতিবন্ধিতা সেবা নিয়ে আলোচনা

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
চুয়াডাঙ্গায় কুষ্ঠ ও প্রতিবন্ধিতা সেবা নিয়ে আলোচনা ছবির ক্যাপশন:

কুষ্ঠরোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসা ও প্রতিবন্ধিতা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পিএসওএসকে (PSOSK) আউটডোর হলরুমে ‘Leprosy and Disability Care’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।


ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গার আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (TLMI-B) সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. মো. নুর আলম আকাশ।


এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা প্রোগ্রামের ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. জ্যাকুলিন রোজ হাজরা। সার্বিক সহযোগিতায় ছিলেন লেপ্রসি প্রোগ্রামের ফোকাল পারসন মো. রফিকুল ইসলাম।


সভায় কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা, প্রতিবন্ধিতা প্রতিরোধ ও ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, কুষ্ঠরোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা ও বৈষম্য দূর করা এবং তাঁদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)