সেনেরহুদায় ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
সেনেরহুদায় ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:

সারা দেশের ন্যায় জীবননগর উপজেলাতেও শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ প্রণয়নের তথ্য সংগ্রহ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তথ্য সংগ্রহকারীর উপস্থিতিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে নেতৃবৃন্দ ও তথ্য সংগ্রহকারী দলের সদস্যরা ওয়ার্ডের বিভিন্ন বাড়ি পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের মাঝে এই কার্ডের গুরুত্ব ও সুবিধা তুলে ধরেন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন তুষার, দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী নুরুল আমিন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাঈদ হোসেন, যুবদল নেতা সোহেল রানা, স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম এবং এলাকার ক্রীড়া ব্যক্তিত্ব ও ফুটবল দলের ক্যাপ্টেন জীবন মোহাম্মদ।


অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। কোনো প্রকৃত পরিবার যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। তথ্য সংগ্রহকারী কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওয়ার্ডবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে এবং বাসায় দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী গেলে তাকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)