দামুড়হুদায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
দামুড়হুদায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তা করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মাহাবুল হক ও এসআই ফাহিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী গ্রামের কুতুব উদ্দিনের ছেলে সামাউন রায়হান (১৬), একই গ্রামের খাঁপাড়ার রানা খাঁনের ছেলে রুম্মান খাঁন ওরফে রাজভী (১৫) এবং কার্পাসডাঙ্গা গ্রামের মৃত মজিবার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিবার রহমান সিজার (৫০)।


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)