গাংনীর পূর্বমালসাদহে ৩৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
গাংনীর পূর্বমালসাদহে ৩৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্ব মালসাদহ গ্রামে নতুন বিদু্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পূর্ব মালসাদহ গ্রামের ৩৫টি বাড়ির নতুন বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আশরাফুল ইসলাম। পূর্ব মালসাদহ গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্ল¬ী বিদ্যুত সমিতির (গাংনী) জোনাল অফিসের ডিজিএম ফকরুজামান, এজিএম (কম) অমিত দাশ। ছাত্রলীগ নেতা মানিক ফকিরের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-(২) সাইদুল ইসলাম, কাউন্সিলর যথাক্রমে মিজানুর রহমান মদন, বদরুল আলম বুদু, আসাদুজ্জামান, বাবুল আক্তার, মিজানুর রহমান, এনামুল হক, পৌরসভার সচিব ইঞ্জিয়ার শামীম রেজা, হিসাব রক্ষক জুলফিকার আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের সদস্য মলিদা খাতুন, ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অনিক, ওবাইদুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)