ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘লাইফ স্টাইল, সততা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা’ এই শিরোনাম দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। গত বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত কোটালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের বিস্কুট খাওয়ানোর মাধ্যমে তাদেরকে এ কার্যক্রম শেখানো হয়।
স্কুলের খেলার মাঠের এক প্রান্তে একটি টেবিলের উপর রাখা হয় ছোট ছোট বিস্কুটের ৩০০টি প্যাকেট ও পানি। সমস্ত ছাত্র-ছাত্রীকে লাইন ধরে দাঁড়িয়ে বিস্কুট সংগ্রহ করতে বলা হয়। তারা সে মোতাবেক বিস্কুট সংগ্রহ করে খেতে থাকে। এ কার্যক্রমের উদ্দেশ্য ছিল তিনটি- সততা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা। শিক্ষার্থীদেরকে পূর্বেই বলা ছিল প্রত্যেক লাইনে দাঁড়িয়ে ২টি করে বিস্কুটের প্যাকেট নিবে এবং দাঁড়িয়ে খাবে। এর মাধ্যমে তাদের শৃঙ্খলা ও সততার বিষয়টি শিক্ষা দেয়া হয়। তারা লাইন ভাঙছে কিনা, ২টির অধিক বিস্কুট নিচ্ছে কিনা, খাওয়া শেষে খালি প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলছে কিনা এবং খাওয়ার আগে হাত ধৌত করছে কিনা তা দূর থেকে দাঁড়িয়ে পর্যবেক্ষন করেন উপজেলা নির্বাহী অফিসার। ফলাফলে দেখা যায় ছাত্র/ছাত্রীরা লাইন ভাঙছে, হাত ধৌত করেনি, বিস্কুট খাওয়া শেষে খালি প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলছে। অথচ ছাত্র-ছাত্রীদের সততা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার শিক্ষা দেয়ায় ছিল এ কার্যক্রমের উদ্দেশ্য। কার্যক্রম শেষে ছাত্র-ছাত্রীদের ভুলগুলো সংশোধন করে দেয়া হয়। জীবন সম্পর্কে তাদের ইতিবাচক ও বইয়ের সাধারণ জ্ঞান সম্পর্কে সম্যক ধারনা দেয়া হয়। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারী বলেন, মূলত সুন্দর সুশৃঙ্খল ও সচেতন জাতি গঠনেই হলো এ কার্যক্রমের উদ্দেশ্য। এসময় তার সাথে উপস্থিত থেকে কার্যক্রমগুলো পর্যবেক্ষন করেন উপজেলা শিক্ষা অফিসার, বেগমপুর ইউপি চেয়রম্যন, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকামন্ডলী।
