আনসারবাড়ীয়া রেলস্টেশন পরিদর্শনে রেল কর্মকর্তা

সিগন্যাল ব্যবস্থার উন্নয়নের আশ্বাস

আপলোড তারিখঃ 2026-11-12 ইং
আনসারবাড়ীয়া রেলস্টেশন পরিদর্শনে রেল কর্মকর্তা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের সিগন্যাল ব্যবস্থার উন্নয়নে মাপজোখের কাজ শুরু হয়েছে। স্টেশনের আওতাধীন বিভিন্ন সিগন্যাল পয়েন্ট পরিদর্শন করে উন্নয়নকাজের সুখবর দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, পাকশীর সংকেত বিভাগের ঊর্ধ্বতন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মো. হাসিবুল ইসলাম। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ১ নম্বর লুপ লাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালুর আশ্বাস দিয়েছেন তিনি।


গতকাল বুধবার সকাল ৯টার দিকে হাসিবুল ইসলাম আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের আওতাধীন সবকটি সিগন্যাল পয়েন্ট সরেজমিন পরিদর্শন করেন। এসময় সিগন্যাল ব্যবস্থার উন্নয়নে মাপজোখের কাজ করা হয়। স্টেশনের আওতায় আধুনিক লাল ও হলুদ রঙের বাতি ব্যবহার করে সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।


পরিদর্শন শেষে তিনি স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আন্দুলবাড়ীয়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে তাঁদের অবহিত করেন এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে আশ্বস্ত করেন।


হাসিবুল ইসলাম জানান, স্টেশনের ১ নম্বর লুপ লাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্টেশনের সিগন্যাল ও পরিচালনব্যবস্থার উন্নয়নে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মেইনটেনার প্রভাষ কুমার মল্লিক, সহকারী ইমরান হোসেন, ইসমাইল হোসেন, রাব্বি রহমানসহ সংকেত বিভাগের একটি প্রতিনিধি দল।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর রশিদ, আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের নবাগত স্টেশনমাস্টার আবু সাঈদ আনসারী, বিশিষ্ট সমাজসেবক সেলিম আকতার খান (মিণ্টু), মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন (সোহাগ), সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান (হাফিজ), সাবেক ইউপি সদস্য সানোয়ার হোসেন, বিএনপি নেতা আবু জাফর, শেখ আব্দুল মমিন ও আশরাফুল ইসলাম ডাবলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)