অ্যাড. সেলিম-ফজলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-12-01 ইং
অ্যাড. সেলিম-ফজলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আসন্ন রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট এর ২০১৮-২০ সনের নির্বাচনে এ্যড. সেলিম-ফজলু পরিষদের প্যানেল পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার সময় রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন কক্ষে এ পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠিতর আগেই এ প্যানেল থেকে ভাইস চেয়ারম্যন পদে এ্যাড. সেলিম উদ্দিন খাঁন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের অন্যান্যদের মধ্যে সেক্রেটারী পদে মো. ফজলুর রহমান, সদস্য পদে এ্যাড. মোল্লা আব্দুর রশিদ, মো. শহিদুল ইসলাম শাহান, এ্যাড. আকসিজুল ইসলাম রতন, মো. রফিকুল ইসলাম ও মো. হাবিল হোসেন জোয়ার্দ্দার। পরিচিতি পর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সেক্রেটারী মো. ফজলুর রহমান। তিনি বলেন, আমরা দায়িত্বভার গ্রহন করায় পর এ চক্ষু হাসপাতালের ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র ৬টাকা ছিলো। আমরা বিভিন্ন মহলের কাছে থেকে অর্থ সংগ্রহ করে এ হাসপাতাল আজ মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারছি। চক্ষু সেবার লক্ষ্য অনেক প্রযুক্তি নির্ভর আধুনিক যন্ত্রপাতি ক্রয় করেছি। ভবিষ্যতে এ হাসপাতালের আরো উন্নয়নকল্পে এ প্যানেলকে আবারো ভোট দিতে সবাইকে উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য, আগামী ৭ই ডিসেম্বর ২০১৮-২০ সনের চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)