উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রশিক্ষণে

দেশের মধ্যে দ্বিতীয় জীবননগরের মুশফিকুর

আপলোড তারিখঃ 2026-11-12 ইং
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রশিক্ষণে ছবির ক্যাপশন:

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দুই মাসব্যাপী ২২ ও ২৩তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ২৩তম ব্যাচ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান। এ অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তিনি।


এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ অর্জনের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. ইসমাইল হোসেনসহ সব রিসোর্স পারসন, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) এস এম লতিফ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ সাইফুল ইসলাম, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি এবং মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপিসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’


তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে আরও উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আরও দক্ষ ও উন্নত প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)