ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজারে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অভিযোগে আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পেয়ারাতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। এসময় অভিযানে সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশের সদস্যরা। জানা যায়, পেয়ারাতলা বাজারে আবু সুফিয়ান নামের ওই ব্যবসায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য বিক্রি করছিলেন। পশুখাদ্য বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অভিযান পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
