দামুড়হুদায় জব্দ এক হাজার ৫০০ বস্তা সার আদালতের নির্দেশে কৃষকদের কাছে বিক্রি

আপলোড তারিখঃ 2026-11-10 ইং
দামুড়হুদায় জব্দ এক হাজার ৫০০ বস্তা সার আদালতের নির্দেশে কৃষকদের কাছে বিক্রি ছবির ক্যাপশন:

দামুড়হুদায় অবৈধভাবে মজুত রাখার অভিযোগে জব্দ করা ১ হাজার ৫০০ বস্তা সার আদালতের নির্দেশে সাধারণ কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করা হচ্ছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রির কার্যক্রম চলে। বাকি সার মঙ্গলবার বিক্রি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


উপজেলার নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে এসব সার মজুত রাখা হয়েছিল। গত ২৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার নতুন হাউলি গ্রামের ওই গোডাউনে অভিযান চালান। এসময় ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সারসহ প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।


এ ঘটনায় উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার বাদী হয়ে গোডাউনের মালিক নাঈম উদ্দীনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, আদালতের নির্দেশে জব্দ করা সার সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করা হচ্ছে। সোমবার প্রায় ১ হাজার ২০০ বস্তা সার বিক্রি হয়েছে। বাকি প্রায় ৩০০ বস্তা মঙ্গলবার বিক্রি করা হবে।


উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার বলেন, জব্দ করা সার সাধারণ কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। বাকি সারও মঙ্গলবার বিক্রি করা হবে। সার বিক্রির সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ সরকার ও উপকৃষি কর্মকর্তা রাব্বি সাইফুল ইসলাম। দামুড়হুদা মডেল থানার পুলিশ বিক্রির কার্যক্রমে সহযোগিতা করে। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা সদরের মৃত মফিজুল ইসলাম ওরফে মফির ছেলে নাঈম উদ্দীন নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের মালিক। তিনি বিএডিসি সারের ডিলার। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)